Posts

Showing posts with the label CRIME

বানিয়াচংয়ে বাছাই করে 'পুলিশ হত্যা', কী ঘটেছিল?

Image
  বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে পাঁচই অগাস্টের অভ্যুত্থানের দিনে সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী, প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর 'পুলিশ হত্যা'র দাবি নিয়ে দরকষাকষির এক নজিরবিহীন ঘটনা ঘটে। ওইদিন বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে এবং অর্ধশতাধিক পুলিশকে অবরুদ্ধ করা হয়। এর আগে সেখানে পুলিশের গুলিতে অন্তত আটজন গ্রামবাসী নিহত হয়। পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয়। দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্তরেই পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ছয়ই অগাস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। বানিয়াচংয়ে বিক্ষুব্ধ জনতা শেষ পর্যন্ত সন্তোষ চৌধুরীকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে অনঢ় অবস্থানে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা। Skip সর্বাধিক পঠিত and continue reading End of সর্বাধিক পঠিত সেনাবাহিনীর সঙ্গে জেলার এসপি, ডিসি এমনকি গুরুত্বপূর্ণ ...

লাল চাঁদ হত্যা: সব আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পরিবারের |

Image
  রাজধানীর মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনের সড়কে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তাঁর পরিবার। একই সঙ্গে তারা বলছে, এই মামলার এজাহারে চার আসামির নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের নাম এজাহারের যুক্ত করার দাবি জানিয়েছে তারা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে স্বজনেরা এ দাবি জানান। মানববন্ধনে মামলার বাদী লাল চাঁদের বড় বোন মঞ্জুয়ারা বেগম, স্ত্রী লাকি আক্তার, ভাগনি বীথি আক্তার, মেয়ে সোহানা আক্তারসহ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। মামলার বাদী মঞ্জুয়ারা বেগম বলেন, ‘আমার ভাইকে হত্যার ঘটনায় সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সব আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’ স্ত্রী লাকি আক্তার বলেন, ‘এজাহারভুক্ত ২ নম্বর আসামি সারোয়ার হোসেন টিটুকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তিনি একজন ভয়ংকর মানুষ। সব আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি। ছেলেমেয়েদের নিয়ে বাইরে যেতে পারছি না। ত...